PARBON নীতিমালা

গোপনীয়তা নীতি

Parbon কীভাবে আপনার গোপনীয়তা রক্ষা করে এবং সীমিত anonymous activity data ব্যবহার করে।

আপনার লেখা ও অনুবাদ

লেখা, রূপান্তর ও typing-এর text Parbon account বা translation history হিসেবে সংরক্ষণ করা হয় না। অনুবাদ চাইলে প্রয়োজনীয় text Google Cloud Translation-এ পাঠানো হয় এবং একই request-এর ফল সর্বোচ্চ এক ঘণ্টা hash-ভিত্তিক application cache-এ থাকতে পারে। Browser-এর voice recognition ব্যবহার করলে audio processing সংশ্লিষ্ট browser বা তার speech provider-এর নীতির অধীন হতে পারে।

অভিধানের পরামর্শ

নিজস্ব phonetic শব্দ যোগ করার পর আপনি আলাদাভাবে সম্মতি দিলে কেবল Banglish spelling ও প্রস্তাবিত বাংলা শব্দ review-এর জন্য সংরক্ষণ করা হয়। আপনার editor-এর অন্য লেখা, IP address বা পরিচয় dictionary suggestion record-এ রাখা হয় না।

অনলাইন visitor গণনা

Footer-এর live count দেখানোর জন্য একটি random anonymous browser ID এবং সর্বশেষ সক্রিয় সময় রাখা হয়। IP address, নাম বা আপনার পড়া সংবাদ সংরক্ষণ করা হয় না। পাঁচ মিনিটের মধ্যে সক্রিয় browser-কে online ধরা হয় এবং পুরোনো record নিয়মিত মুছে ফেলা হয়।

Cookie, Voice diagnostics ও Analytics

Anonymous visitor শনাক্তকরণ, voice locale preference, সীমিত voice diagnostic event এবং Analytics consent মনে রাখার জন্য cookie/local বা session storage ব্যবহার করা হতে পারে। Diagnostic report-এ শুধু device category, PWA/browser mode, restart, duration range ও error type থাকে—audio বা transcript থাকে না। আপনার অনুমতি ছাড়া Google Analytics চালু হয় না। অনুমতি দিলে শুধু page ও feature usage-এর anonymous event পাঠানো হয়; আপনার লেখা, conversion text, voice transcript বা news search query পাঠানো হয় না। Footer-এর Analytics button থেকে যেকোনো সময় পছন্দ পরিবর্তন করা যাবে।

বাহ্যিক website

সংবাদ link-এ গেলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বা Google News-এর নিজস্ব privacy policy প্রযোজ্য হবে।

সর্বশেষ হালনাগাদ: 12 অক্টোবর 2026